রাজধানীর কাফরুলের পূর্ব কাজীপাড়া মাদ্রাসা রোড এলাকার একটি বাসা থেকে বুধবার (২৬ জুন) তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ।
রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের যানবাহনের নকল ডিজিটাল নম্বরপ্লেট তৈরির বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করে ডিএমপির গোয়েন্দা সদস্যরা। জব্দ সরঞ্জামাদির মধ্যে ছিল- নকল ডিজিটাল নম্বরপ্লেট তৈরির লোহার ডাইস মেশিন, প্লেট তৈরিতে ব্যবহৃত বাংলায় লেখা লোহার তৈরি বিভিন্ন অক্ষর ও সংখ্যা, সিলভারের সিট, লোহার তৈরি প্লেটসিট কাটিং মেশিন, একটি রিপিট গান ও হাতুড়ি।
জড়িত দু’জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে। আদালতে উপস্থাপন করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশ তৎপর আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।