সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টি

কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানীতে হালকা বৃষ্টি

ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (২৮ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রাজধানীতে সকাল থেকে মেঘলা আকাশ, দুপুরের পর বৃষ্টিআবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার দুপুরের পর রাজধানীর রাজপথঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দুপুর একটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ছবি: সাজ্জাদ হোসেন