৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী। সোমবার (১ জুলাই) পিএসসির (http://www.bpsc.gov.bd/) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এছাড়া টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 38 লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন।

এর আগে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন। এদের মধ্যে অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

৩৮তম বিসিএসে ২৪টি ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্যপদে নিয়োগের জন্য ওই বছরের ২০ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ ছিল। পরে পদ আরও বাড়ানো হয়েছে ১৪৬টি।