সাড়ে ১২ কেজি সোনা উদ্ধারের ঘটনায় বিমানের এয়ারক্রাফট মেকানিক রিমান্ডে

এয়ারক্রাফট মেকানিক মোহাম্মাদ আফজাল হোসেন হাওলাদারবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১২.৭৬ কেজি সোনা উদ্ধারের ঘটনায় দায়ের মামলায় এয়ারক্রাফট মেকানিক মোহাম্মাদ আফজাল হোসেন হাওলাদারকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩ জুলাই) তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরীফ হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১১০টি সোনার বার (১২.৭৬ কেজি) উদ্ধার করা হয়। এ ঘটনায় এয়ারক্রাফট মেকানিক আফজালকে আটক করা হয়। জব্দ করা হয় ‘অরুণ আলো’ উড়োজাহাজটি। পরে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:
টয়লেটে সাড়ে ১২ কেজি সোনা, উড়োজাহাজ জব্দ