ডিএমপি’র ডিসি পদে পাঁচ কর্মকর্তাকে বদলি

ডিএমপিঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৮ জুলাই) ডিএমপি সদর দফতর থেকে এক আদেশে এ বদলি করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. ইলিয়াছ শরীফকে উপ-কমিশনার গোয়েন্দা-পূর্ব বিভাগে, উপ-কমিশনার মো. জোবায়েদুর রহমানকে উপ-কমিশনার পরিবহন বিভাগে, উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে উপ-কমিশনার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, উপ-কমিশনার (ক্রাইম) মুনতাসিরুল ইসলামকে উপ-কমিশনার লালবাগ বিভাগে এবং উপ-কমিশনার (লালবাগ বিভাগ) মোহাম্মদ ইব্রাহীম খানকে উপ-কমিশনার ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।