উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ২১:৪৫ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২১:৪৫

পবিত্র উমরাহ পালন শেষে বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮ (বিজি৩৩৮)-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে অনাকাঙ্ক্ষিত সাময়িক বিলম্বের ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা এ কথা জানায়। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্ব ঘটে। সেবার মান ও কাজের দায়বদ্ধতা নিশ্চিত করতে মন্ত্রী মহোদয়ের নির্দেশে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ঘটনাটি নজরে আসামাত্রই উমরাহ হাজীদের সাময়িক দুর্ভোগ নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে এবং পরে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্তপূর্বক সরবরাহ নিশ্চিত করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের নিরবচ্ছিন্ন ও সর্বোচ্চ মানের সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি জোরদার করেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ল্যাগেজ দেরি জমজমের পানি না পাওয়া নিয়ে জামায়াতের ৪ সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন নির্বাহী পরিচালক। পরে তারা বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
এক বছরের ওমরাহ ভিসা থাকলেও প্রতি সফরের আগে যা করতে হবে
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা