তিনি জানান, অভিযানের সময় দুদক এনফোর্সমেন্ট টিম টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে এবং কাউন্টার ঘুরে দেখে।
এছাড়া বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযান চালিয়েছে দুদক। গ্রাহক হয়রানির অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় দুদক টিম শহিদুল ইসলাম নামে এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পায়। বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে এক গ্রাহকের কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ার সত্যতা পায় দুদক।
এছাড়া চট্টগ্রাম বন্দরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে, রংপুরে দুটি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এবং হবিগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে পৃথক অভিযান চালানো হয়।