বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে দেশে ডেঙ্গু জ্বর ও বন্যা কবলিত এলাকায় সাধারণ জনগণের সতর্ক থাকা এবং বিভিন্ন গুজবকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ডেঙ্গু জ্বর প্রতিরোধে বাসা-বাড়ি পরিষ্কার রাখা, জ্বর হলে দ্রুত হাসপাতালে/ক্লিনিকে ভর্তি হওয়া, প্যারাসিটামল ছাড়া অন্য কোনও এন্টিবায়োটিক গ্রহণ না করাসহ বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়ার জন্য ইমাম ও খতিবদের অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি দেশের বন্যা কবলিত এলাকায় সরকারের ত্রাণ কর্মসূচি অব্যাহত রয়েছে। বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগ বিষয়ে সচেতন থাকার জন্যও আলোচনা করতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া গুজবকে কেন্দ্র করে গণপিটুনির মতো ঘটনার বিষয়েও আলোচনা করতে বলা হয়েছে তাদের।