বিএনপি নেতা আমির খসরু ও তার স্ত্রীর সম্পদবিবরণী চেয়েছে দুদক





আমির খসরু মাহমুদ চৌধুরীবিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা আলমের সম্পদবিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ কার্যদিবসের মধ্যে তাদের এ বিবরণী জমা দিতে হবে।
মঙ্গলবার (৬ আগস্ট) এ-সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খসরু দম্পতিকে নোটিশ পাঠান দুদক পরিচালক কাজী সফিকুল আলম।