জনসংযোগ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জনসংযোগ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ জনসংযোগ সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ জনসংযোগ সমিতির মহাসচিব মনিরুজ্জামান টিপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ জনসংযোগ সমিতির সভাপতি মোস্তফা-ই-জামিল ও মহাসচিব মনিরুজ্জামান টিপুসহ সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।