মো. ইব্রাহীম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে মির্জা সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি খাদিজাতুল কোবরা নামে একটি জাহাজের সার্ভে ও ফিটনেস দেওয়ার জন্য ৩ লাখ টাকা দাবি করেছিলেন।
দুদকের এই কর্মকর্তা আরও জানান, দাবি করা ঘুষের টাকার মধ্য ২ লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় তাকে। ঘটনার সময় মনিরুজ্জামান নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন সাইফুর রহমান। মনিরুজ্জামান আগেই দুদককে বিষয়টি জানিয়েছিলেন বলেও দুদকের এই কর্মকর্তা জানান।