স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২৩ সেপ্টেম্বর) জানায়, আইইডিসিআরের কাছে পাঠানো ২২৪টি মৃত্যুর ঘটনা পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে প্রতিষ্ঠানটির ডেথ রিভিউ কমিটি ১২৬টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে ৭৫টি ডেঙ্গুজনিত বলে জানিয়েছে। এর মধ্যে গত এপ্রিলে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ৩২ জন, আগস্টে ৩১ জন এবং চলতি মাসে ৪ জন।
২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬১
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬১ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ১৪৩ জন, ঢাকার বাইরে ৩১৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫২১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলো থেকে ছাড়পত্র নিয়েছেন ১৩৮ জন, ঢাকার বাইরে ৩৮৩ জন।
কন্ট্রোল রুম জানায়, রবিবার (২২ সেপ্টেম্বর) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪০৩ জন। এর আগের দিন (২১ সেপ্টেম্বর) এ সংখ্যা ছিল ৪০৮।
চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে ৮৫ হাজার ২৮৮ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৪৬ জন।