৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের র‌্যালি

৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও র‌্যালি করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করেছেন। তিনি কোনও অন্যায়ের কাছে মাথা নত করেন না। তার হাত থেকে কোনও মাদক ব্যবসায়ী, ক্যাসিনো ব্যবসায়ী, সন্ত্রাসী, জঙ্গি, টেন্ডারবাজ, চাঁদাবাজ, অবৈধ ব্যবসা-বাণিজ্যকারী রেহাই পাবে না। শেখ হাসিনা হচ্ছেন বাঙালি জাতির এখন বটবৃক্ষ। তার কারণেই আজ সারা পৃথিবীতে বাঙালি জাতি সুনামের সঙ্গে বসবাস করছে।

তারা আরও বলেন, শেখ হাসিনা সবকিছু হারিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার কাছে কোনও দল নেই, কোনও গোষ্ঠী নেই, তিনি এখন সর্বজনের শ্রদ্ধার পাত্র হিসেবে স্বীকৃত। আমরা কী পেলাম সেটা বড় কথা নয়, আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করি।

সমাবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জোট নেতা কণ্ঠশিল্পী এস.ডি রুবেল, নাট্য অভিনেতা মাজনুন মিজান, মোত্তাসিম বিল্লাহ, অভিনেত্রী পারুল আক্তার লোপা প্রমুখ উপস্থিত ছিলেন।