পীযূষ বন্দোপাধ্যায়কে আহ্বায়ক করে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন ডা. মামুন- আল মাহতাব (স্বপ্নীল)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশের পর এ সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলি শিকদার, মো. নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) জন গোমেজ ও ডা. উত্তম বড়ুয়া। সংগঠনে ৭৫ জন নির্বাহী সদস্য রয়েছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত একেএম আতিকুর রহমান, মাওলানা মিজবাউর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ সামাদ এবং এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক মো. বেলাল হোসেইন প্রমুখ।
প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে ১২ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে পীযূষ বন্দোপাধ্যায়, ডা. মামুন- আল মাহতাব (স্বপ্নীল), মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলি শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।