হাতিরঝিল থেকে ইয়াবাসহ তরুণ আটক

১১১১১১১১১১১১১১১১১১১১১১১১

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক হাজার চারশ’ পিস ইয়াবাসহ সজল শেখ (২৪) নামের এক তরুণকে আটক করেছে র‌্যাব-১০।

বুধবার (২ অক্টোবর) বিকাল পৌনে চারটার দিকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সজল শেখের কাছ থেকে এক হাজার চারশ’ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’

অভিযানে অংশ নেওয়া স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামান বলেন, ‘সজল শেখের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’