সমাবেশ বক্তারা বলেন, হকারদের উচ্ছেদ না করে লুটেরা, দুর্নীতিবাজ, মাফিয়াদের উচ্ছেদ করুন। সরকার সংবিধান অনুযায়ী সবার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাই অসহায় মানুষেরা হকারের জীবন বেছে নিয়েছে। বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করার দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, সরকার-প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বললে সবাই নিয়ম মেনে হকারদের বসার পক্ষে বললেও কেউ দায়িত্ব নিচ্ছেন না। প্রয়োজনে লাইন টেনে নির্দিষ্ট স্থানে হকারদের বসার ব্যবস্থা করার দাবি জানান তারা।
সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবির, সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, মানবাধিকারকর্মী মুনাজ সুলতানা মুন্নী ও হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।