মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
শেরেবাংলা নগর থেকে আটক ৬ জন হলো মো. জুয়েল (২৪), মো. পারভেজ খান (২৫), আক্তার হোসেন (২৮), মো. জসিম ওরফে মটু (৩০), কালু মিয়া (৪১) ও মো. রহমান (২২)।
মোহাম্মদপুর থেকে আটক ৪ জন হলো মো. আরজু মিয়া (২৪), মো. হাসান ওরফে ফেকু (২৪), মো. ইয়াছিন (২১) ও সানজু (২০)।
আটকের সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ৮টি চাকু ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করার কথা স্বীকার করেছে। এছাড়া তারা সংঘবদ্ধভাবে ডাকাতিও করতো। রাতে এই চক্রের সদস্যরা দুই-তিনটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন বাড়ি বা ফ্ল্যাটের গ্রিল কেটে বা তালা ভেঙে ভেতরে ঢুকতো। অস্ত্রের মুখে বাসিন্দাদের জিম্মি করে লুটপাট করতো। ডাকাতি করার আগে তারা টার্গেট করা বাড়ি বা ফ্ল্যাটের বাসিন্দাদের তথ্যও সংগ্রহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।