শুরু হয়েছে ঢাকা লিট ফেস্টের রেজিস্ট্রেশন

74908759_1321653804659960_5576784359752466432_nশুরু হয়েছে ঢাকা লিট ফেস্ট-২০১৯ এর রেজিস্ট্রেশন কার্যক্রম। লিট ফেস্টের আগাম নিবন্ধন না করলে আপনি অংশ নিতে পারবেন না সাহিত্যপ্রেমীদের এই বিশাল আয়োজনে। প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমী প্রাঙ্গনে আয়োজিত হবে ঢাকা লিট ফেস্ট।

আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে আসছেন দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, সমাজ বিশ্লেষক। তিনদিন দেশ ও বিদেশের সাহিত্যিকদের সান্নিধ্য পেতে রেজিস্টেশন করুন এখনই। https://www.dhakalitfest.com/register এই লিংকে প্রবেশ করে আপনার নিবন্ধন কার্যক্রম শেষ করুন এখনই। রেজিস্ট্রেশন চলবে অনুষ্ঠানের শেষদিন পর্যন্ত।