‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৯:২৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:৫১
image

ঢাকা লিট ফেস্টের দুপুরের সেশনের আকর্ষণ ছিলেন বিখ্যাত ব্রিটিশ লেখক উইল সেলফ। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে ‘উইল, উইল সেলফ উইথ খাদেমুল ইসলাম’ শীর্ষক সেশনে স্কাইপের মাধ্যমে অংশ নেন তিনি।

‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
খাদেমুল ইসলামের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে পুরো সেশনে তিনি কথা বলেন ব্রেক্সিট ইস্যু, তার লেখালেখি ও অতীত জীবন নিয়ে। অনুষ্ঠানের মাঝামাঝি এসে উপস্থিত হন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। ব্রেক্সিট ইস্যুতে তিনি বলেন, ‘একসময় পুরো পৃথিবী ব্রিটিশরা শাসন করেছেন, এখন ব্রেক্সিটের সমাধান নিয়ে তারা নিজেরাই সমস্যায়। পুরো পৃথিবীর মানুষ ব্রিটিশদের নিয়ে হাসছে।’
যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের জন্য উইল সেলফের লেখা পড়া কঠিন–খাদেমুল ইসলামের এমন কথার জবাবে তিনি বলেন, ‘আমি স্বীকার করি আমার লেখাগুলো জটিল। ইংরেজি যাদের মাতৃভাষা তারাও যে আমার লেখা সহজে বুঝবে, এমনটা না। তবে ইংরেজি যাদের মাতৃভাষা নয়, তোমরা কষ্ট করে অনুবাদ করে পড়ো।’
নিজের অতীত নিয়ে বলেন, ‘আমি ড্রাগ আসক্ত ছিলাম। ওই সময় অনুযায়ী এটা হয়তো হওয়ারই ছিল। অনেকেই অ্যালকোহলে আসক্ত ছিল। তবে এটা ভালো কিছু বয়ে আনে না। অন্তত আমার লেখায় কোনও উপকারে আসেনি।’

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’
‘নারীর বার্ধক্য ভয়ঙ্কর নয়, রোমাঞ্চকর’
সর্বশেষ খবর
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়