গুজব ছড়িয়ে ভোলায় তাণ্ডব চালানো হয়েছে

জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধনগুজব ছড়িয়ে ভোলায় তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর সংগঠিত বিভিন্ন অপরাধেরও প্রতিবাদ জানিয়েছে তারা। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনটি এ দাবি জানায়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, সদস্য সিদ্ধার্থ বাড়ৈ ও ইউনিয়ন সচিব মরন চাঁদ বাড়ৈর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে প্রতিমা ভাঙচুরসহ সারাদেশে ব্যাপকভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হামলা, লুটপাট, অগ্নি সংযোগ, প্রতিমা ভাঙচুর, জমি দখলসহ দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে। ফরিদপুরের আড়পাড়ায় রেখা রাণী বিশ্বাস ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। এসবের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন হিন্দু যুবকের ফেসবুক হ্যাক করে মিথ্যা গুজব রটিয়ে ভোলা জেলার বিভিন্ন হিন্দু বাড়ি, মন্দির, প্রতিমা ভাঙচুর এবং অগ্নি সংযাযোগর ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা হিন্দু পল্লিতে ঢুকে হামলা, শারীরিকভাবে নির্যাতন, আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারপরও আলোচিত ঘটনা তারপরও অপরাধীরা এখনও গ্রেফতার হয়নি। 

তারা আরও বলেন, অতীতে চট্টগ্রামের হাট হাজারী, রাউজান, ফটিকছড়ি, রাম, নাছির নগর, রংপুরসহ বিভিন্ন এলাকায় ফেসবুকে গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের উওর ব্যপকভাবে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অপরাধীদের কোনও শাস্তি না হওয়ায় একের পর এক ঘটনা ঘটে চলেছে। দেশে আজ হিন্দু নির্যাতন মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে।  

সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহ সভাপতি ডা.এমকে রায়, প্রদীপ কুমার পাল, মহিলা বিষয়ক সম্পাদক প্রতিভা বাকচী প্রমুখ।