রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ বাংলাদেশ-২০১৯ একটি ভূমিকম্প দুর্যোগ বিষয়ক অনুশীলন, যা ২০১০ সাল থেকে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউএস আর্মি প্যাসিফিক এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুশীলনের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে- ভূমিকম্প মোকাবিলায় সার্চ অ্যান্ড রেসকিউ, কমিউনিউকেশন, মেডিক্যাল, শেল্টার ও রিলিফ কার্যক্রমের আলোকে ডিজাস্টার ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম প্রতিষ্ঠার মাধ্যমে নিজস্ব সক্ষমতা যাচাই এবং মজবুত করা।
ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্প দুর্যোগ সংক্রান্ত বৃহত্তম অনুশীলন। অনুশীলনটি ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একযোগে ঢাকা ও রংপুরে অনুষ্ঠিত হবে। এতে ২৩৭ টি সংস্থা থেকে ৫০০ এর বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন। এফটিএক্স এর সময় অংশগ্রহণকারীর সংখ্যা হবে প্রায় এক হাজার ২০০। এছাড়া ২০ টিরও বেশি দেশের শতাধিক অংশগ্রহণকারী এই অনুশীলনে যোগ দিচ্ছেন।