কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুলের বিরুদ্ধে দুদকের মামলা





শফিকুল আলম ফিরোজপ্রায় পৌনে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ এই মামলা দায়ের করা হয়।
মামলায় শফিকুলের বিরুদ্ধে ২ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর বাদী হলেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।
গত ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়াচক্রে র‌্যাবের একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে ৯৯০ পিস ইয়াবা ও একটি অবৈধ অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতার করা হয় শফিকুলকে।

আরও পড়ুন...

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজসহ আটক ৫, অস্ত্র ও ইয়াবা জব্দ