সিটের নিচে মিললো ৫০ সোনার বার




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকট থেকে আসা বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে পাঁচ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা প্রায় ৩ কোটি টাকা মূল্যের এ সোনা উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাস্টম হাউসের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন ও নজরদারি বাড়ান। নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বোর্ডিং ব্রিজ নং-৮ এ বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটটির সিট নং-২২সি এর নিচে লুকিয়ে রাখা ৫০টি সোনার বার পাওয়া যায়। এর মোট ওজন পাঁচ কেজি ৮০০ গ্রাম। উদ্ধার সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।