একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৬ অক্টোবর ২০২৬, ২০:২৫ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২০:২৫

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (২৬ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

জাপানের পোশাক বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
গত চার বছরে বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানিতে জাপানের হিস্যা প্রায় ৩ শতাংশে সীমাবদ্ধ থাকলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তা বেড়ে ৩ দশমিক ২৫ শতাংশে পৌঁছেছে। এ সময়ে দেশটিতে ৩৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ।

এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
একই সড়কে কয়েক পা হাঁটলেই পাওয়া যায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরেজমিনে ৩০টির বেশি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়

জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের
একসময় এই বাড়িতে শাহজাহান-রাবেয়া দম্পতির ছিল কানায় কানায় ভরা সংসার। দুই বিঘা জমির সবুজ আমবাগান, ধানক্ষেত আর পরিপাটি বসতঘর আর সবকিছু নিয়েই ছিল আনন্দময় জীবন। আর এখন নিঃসঙ্গ দিন কাটছে তাদের।

দুই বাংলাদেশির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদির জেলে পশ্চিমবঙ্গের যুবক, দাবি পরিবারের
সাহাবুদ্দিন শেখ নামের ওই অভিবাসী শ্রমিক ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। মক্কায় দুই বাংলাদেশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

ডি থ্রির নিলামে শরিফুলকে নিয়ে কাড়াকাড়ি!
টাকার অঙ্কে নয়, ক্রিকেটার বাছাইয়ের লড়াইটা হয়েছে পয়েন্টের হিসাবে। তবে তাতে আগ্রহের কমতি ছিল না। ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণ নিয়ে নতুন প্রতিযোগিতা ডি থ্রির নিলামে সবচেয়ে বেশি চাহিদা ছিল বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।

তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
এস আই সুমনের কণ্ঠে ‘মা’ শিরোনামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এটির ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল আগুন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি