ডিএসসিসি’র কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতার

কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। ওয়ারী থানায় একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর মঞ্জুকে সঙ্গে নিয়ে র‌্যাব টিকাটুলি এলাকায় তার বাসায়ও অভিযান চালায়।কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র কার্যালয়ে অভিযান

শাফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতারের পর এলাকায় মানববন্ধন

এর আগে বেলা ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাব।কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতারের পর এলাকায় কিছু মানুষের উল্লাস

এদিকে কাউন্সিলর মঞ্জু গ্রেফতার হওয়ার পর এলাকায় কিছু লোক উল্লাস প্রকাশ করে মিষ্টি বিরতণ করেন।

কাউন্সিলর মঞ্জুর অফিস থেকে উদ্ধার করা অস্ত্র ও মাদক

ছবি: সাজ্জাদ হোসেন।