ঢামেকের পার্কিংয়ে নবজাতকের লাশ

ঢামেক জরুরি বিভাগ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পার্কিংয়ের জায়গা থেকে একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শাহবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,জরুরি বিভাগের গাড়ি পার্কিংয়ের সামনে কে বা কারা নবজাতকটির মৃতদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে আমরা শাহবাগ থানা পুলিশকে জানাই। পরে শাহবাগ থানার উপপরিদর্শক এসআই আশরাফুল ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।