বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে আতিকুল ইসলাম বলেন, ‘আজ আমার সংস্থার কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং করবো। যেটা এই মেয়াদের সর্বশেষ মিটিং হবে। এরপর আমি পদত্যাপত্রে স্বাক্ষর করে সংস্থার সচিবের কাছে জমা দেবো। পরবর্তী সময়ে পত্রটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। পদত্যাগপত্রটি হবে স্থানীয় সরকারমন্ত্রী বরাবর।’
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক মেয়র পদে জয়লাভ করেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পুনরায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট পেয়ে আতিকুল ইসলাম জয়ী হন।