বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।
এসময় ঢামেক পরিচালক বলেন, ‘মেয়েটি ভালো আছে, সুস্থ আছে। মেডিক্যাল বোর্ড তাকে গতকাল দেখেছে এবং আজ সিদ্ধান্ত নিয়েছে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে। সে অনুযায়ী আজ তাকে ছেড়ে দেওয়া হলো। একই সঙ্গে সে এখানে বেশিদিন থাকতে চাচ্ছিল না। সবকিছু মিলিয়েই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই ছাত্রীকে বলা হয়েছে সে অসুস্থতা কিংবা কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হলে যে কোনও সময় এখানে (হাসপাতালে) চলে আসতে পারে। তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন জানান, হাসপাতাল ছাড়ার আগে শিক্ষার্থীর বাবা কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির বরাত দিয়ে তিনি বলেন, ‘ঢামেক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় পরিবার তাদের পাশে ছিল পুরোটা সময়। সবাই সহযোগিতা করেছে।’
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন ঢাবি’র দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। ওই ঘটনায় ৮ জানুয়ারি মজনু নামে একজনকে গ্রেফতার করে র্যাব। তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।