উত্তর সিটিতে যে আটটি ভেন্যু থেকে নির্বাচনি মালামাল বিতরণ করা হচ্ছে তা হলো- উত্তরা কমিউনিটি সেন্টার, ডেন্টাল কলেজ মিরপুর-১৪, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা), ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মিরপুর-২, বনানী বিদ্যানিকেতন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও রেসিডেনসিয়াল মডেল কলেজ।
অন্যদিকে দক্ষিণ সিটির মালামাল বিতরণ কেন্দ্রগুলো হলো খিলগাঁও মডেল কলেজ, টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মতিঝিল, টিকাটুলির কামরুন্নেসা স্কুল ও সেন্ট্রাল উইমেন কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, কামরাঙ্গীচর শেখ জামাল স্কুল, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও দোলাইর পাড় স্কুল কেন্দ্র।
এদিকে, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরেও এক দিনসহ মোট চার দিন মাঠে থাকবে তারা।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতে এবার সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদসহ ৭৫টি সাধারণ ওয়ার্ড, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে। এই সিটিতে মোট ভোটারের সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।