রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ২৮৮। ভোট পড়েছে ৬৯৬টি। আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী ফজলে নূর তাপস নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৬ ভোট। বিএনপি মনোনিত মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৬ ভোট। জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সাইফুদ্দিন মিলন লাঙ্গল মার্কায় পেয়েছেন ৯ ভোট।
এছাড়া আব্দুর রহমান হাতপাখা মার্কায় পেয়েছেন ২৫ ভোট, আব্দুন সামাদ সুজন মাছ মার্কা নিয়ে পেয়েছেন ১৫ ভোট, বাহারানে সুলতান বাহার আম মার্কায় পেয়েছেন ১ ভোট, আক্তারুজামান ওরফে আয়াতুল্লাহ ডাব মার্কায় পেয়েছেন ১ ভোট।