গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ৫ লাখ টাকা জরিমানা

444রান্নাঘরে নোংরা পরিবেশসহ খাবার সংরক্ষণে অনিয়ম পাওয়ায় রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ধানসিঁড়ি রেস্তোরাঁকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী এ জরিমানা করেন।
222নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় ধানসিঁড়ি রেস্তোরাঁর রান্নাঘরে অত্যন্ত নোংরা পরিবেশ এবং প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যায়। এছাড়া কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার রেফ্রিজারেটরে একসঙ্গে খোলা অবস্থায় পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইনে রেস্তোরাঁটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
333অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান শিকদার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।