গ্রেফতার অস্ত্রব্যবসায়ীর নাম তারিফ হোসেন (৩৩)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মো. রাশেদ হাসান বলেন, ‘খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের একটি বাসায় আগ্নেয়াস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে মুগদা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র-গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতার তারিফ খিলগাঁও থানার এজাহারনামীয় আসামি। সে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র বেচা-কেনা করে আসছিল।’
এ ঘটনায় তার বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।