বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরাকর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছেন কানিজ গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিকরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে অবস্থান নেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।
শ্রমিকদের রাস্তা থেকে সরানোর পর যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সহকারী কমিশনার এম এম মঈনুল ইসলাম।
বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরাতিনি বলেন, গার্মেন্টসে কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভে নামেন শ্রমিকরা। সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে প্রধান সড়ক থেকে তাদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে সরিয়ে দিয়েছে পুলিশ।