মাশরাফি বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন, বিশ্বাস করি সে স্বপ্ন নিয়ে আপনারাও এসেছেন। বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ করতে পারেননি। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তার স্বপ্ন পূরণ করছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। আশা করবো আপনারা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে ধারণ করবেন এবং উনি যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সহযোগিতা করবেন।’
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনারা সমস্ত ভালো কাজের সঙ্গে জড়িত থাকবেন। আপনাদের ভালো কাজগুলো একটি নিদর্শন হয়ে থাকবে।’
এসময় তিনি টুর্নামেন্ট উদ্বোধনের সুযোগ করে দেওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি যেহেতু খেলোয়াড়, সে হিসেবে একটি টুর্নামেন্ট উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। এখানে আসতে পেরে ভালো লাগছে। আশা করি আপনারা ভালোভাবে টুর্নামেন্টটি শেষ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।