অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি থেকে সরে এলো ভিকারুননিসা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজঅতিরিক্ত শিক্ষার্থী থাকার পরও নতুন করে আরও ৮৫৯ জনকে ভর্তির উদ্যোগ নিয়েছিল রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তবে আইনি জটিলতা এড়াতে ভর্তি প্রক্রিয়া বাতিল করেছে প্রতিষ্ঠানটি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়।
এদিন রাতে রাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান বলেন, ‘বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে।’
২০২০ শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন ক্লাসে শিক্ষার্থী ভর্তি করাতে গত ১৩ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তাতে দেখা যায়, প্রতিষ্ঠানটির মূল শাখাসহ প্রত্যেক শাখা ক্যাম্পাসে ভর্তির জন্য আসন বণ্টন করা হয়েছে।
তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় ভর্তি প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন...
ভিকারুননিসায় অতিরিক্ত ৮৫৯ শিক্ষার্থী ভর্তির চেষ্টা