ভোটারদের দিবস (ফটোস্টোরি)

01আজ ২ মার্চ, সোমবার জাতীয় ভোটার দিবস। দ্বিতীয়বারের মতো এই দিবস পালন উপলক্ষে সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে নির্বাচন কমিশন সচিবালয়। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব”।

02র‌্যালিটি সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। আয়োজকরা বলছেন, এসব দিবসের মাধ্যমে নতুন ভোটাররা উৎসাহিত হবেন, ভোট দেওয়ার দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। র‌্যালিতে ঘোড়া গাড়িতে নানা বার্তা প্রচারের ব্যবস্থা ছিল। ছিল ব্যান্ডপার্টি এবং কিশোর-কিশোরীদের স্কাউটের উপস্থিতি। র‌্যালির বর্ণিল রঙে মাণিক মিয়া এভিনিউ উজ্জ্বল হয়ে ওঠে।03

04

07

 

05

06