nonameরাজধানীর কামরাঙ্গীরচরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টায় কামরাঙ্গীরচর মসজিদ ঘাটে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ১০টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ছুরিকাঘাতে আহত দুজন হলেন– মো. নাসিরের ছেলে রাব্বি (২৩) এবং নিয়ামত শেখের ছেলে শামীম (২২)। তারা দুজনই জুতার কারখানার কর্মচারী এবং কামরাঙ্গীরচর হুজুরপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, রায়হান নামে এক সন্ত্রাসী দুজনকেই পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।