সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসনি আলী বলেন, বিচ্ছিন্নভাবে জাতীয়করণ না করে একসঙ্গে জাতীয়করণের ঘোষণা করা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে। শিক্ষকদের বেতন বৈষম্য দূর না করলে এবং জাতীয়করণের ঘোষণা না করা হলে শিক্ষার গুণগতমান হুমকির মুখে পড়বে। তাই যত দ্রুত সম্ভব এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হোক।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতাসহ সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।