রাজধানীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

রাজধানীর পল্লবীর কালশি এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করা হয়েছে।

পল্লবী  থানার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত নাজির হোসেন (২৫)-কে আটক করেছে পুলিশ। সে শিশুটিকে আরবি পড়াতো।