কুমিল্লার ৬ পৌরসভার ২৭ কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বহাল করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আপিলের শুনানি শেষে তাদের প্রার্থিতা বহাল রাখা হয়। জেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম একথা জানিয়েছেন।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৫ ও ৬ ডিসেম্বর জেলার ৬ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ মেয়র প্রার্থী ও ৩৩ জন কাউন্সিলরসহ ৪১ জনের প্রার্থিতা বাতিল করা হয়। পরে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য মেয়র ও কাউন্সিলরসহ ৩৮ জন আপিল করেন। বৃহস্পতিবার শুনানি শেষে ২৭ জন কাউন্সিলরের প্রার্থিতা বহাল রাখা হয়।
তবে আপিলকারী ৫ মেয়র ও ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রয়েছে।
/আরএ/এসটি/