বৃহস্পতিবার শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শুনানি হয়। এসময় জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন ও জেলা নির্বাচন কর্মকতা শেখ মুহাম্মদ জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।
শুনানিতে নড়িয়া পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোসলেহ উদ্দীন, জাজিরা পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী খোকন তালুকদার ও ভেদরগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী তানিয়া জাহিদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এর বাইরে আপিল করা ১৩ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৭ কাউন্সিলর প্রার্থীর আবেদন নামঞ্জুর করা হয়েছে।
জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা ৫ মেয়র প্রার্থীর মধ্যে ৪ জনের আবেদন মঞ্জুর হয়েছে এবং একজনের নামঞ্জুর হয়েছে।
আপিলে নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম কোতয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।
/এসটি/