বরগুনায় ৪ মেয়র ও ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরগুনার তিনটি পৌরসভা থেকে ৪ জন মেয়র ও ৪জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং অফিসাররা এসব প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন পত্র প্রত্যাহার করে বরগুনা পৌরসভায় সরে দাঁড়িয়েছেন ১জন মেয়র ও ২ জন কাউন্সিলর প্রার্থী। মেয়র পদে আওয়ামী লীগের সহ সভাপতি ও বিদ্রোহী প্রার্থী  হুমায়ুন কবির। কাউন্সিলর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ১ নং ওয়ার্ডের মাহমুদুল হাসান রিপন, ৫ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম শামিম।

বেতাগী পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দু’জন মেয়র ও ১ জন কাউন্সিলর প্রার্থী। মেয়র পদে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান ও বিএনপি বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান মিলন। এছাড়াও কাউন্সিলর পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন ২নং ওয়ার্ডের লিটন দাস।

পাথরঘাটায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছে ১ মেয়র ও ১ কাউন্সিলর প্রার্থী। মেয়র পদে বিএনপির বিদ্রোহী মনিরুজ্জামান ও কাউন্সিলর পদে ৯নং ওয়ার্ডের নাসির উদ্দিন সোহাগ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

/টিএন/