দৌলতখানে মেয়র পদে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে রবিবার (১৩ ডিসেম্বর) মেয়র পদে আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার  অঙ্গীকার করেছেন। এরা হচ্ছেন মো. আলমগীর হোসেন ও ইকবাল হোসেন বাবু।

রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভায় পৌর নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী মো. আলমগীর হোসেন ও ইকবাল হোসেন বাবু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দেন এবং পৌর নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এসময় তাদের অনুসারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে গিয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দৌলতখানের নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

এরফলে দৌলতখান পৌরসভায় এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের জাকির হোসেন তালুকদার ও বিএনপি’র আনোয়ার হোসেন কাকন ।

/টিএন/

আপ-এআর