একইদিনে ঢাকা জেলা পুলিশ সুপারের হাতে ছয় হাজার মাস্ক, কেরানীগঞ্জ ইউএনওর হাতে সাড়ে তিন হাজার মাস্ক এবং পিপিই, কেরানীগঞ্জ উপজেলার হাসপাতালগুলোতে পিপিই ও মাস্ক বিতরণ করেন তিনি। এছাড়া তিনি রাজধানীতে সাংবাদিকদের পিপিই ও মাস্ক বিতরণ করেন।
এ সময় ইয়ারা গ্রুপের পক্ষ থেকে কেরানীগঞ্জের পথচারীদের মাঝে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।
তিনি আহ্বান জানান, সমাজের সব স্তরের মানুষ যেন পুলিশ, সাংবাদিক ও ডাক্তারদের পাশে এসে দাঁড়ায়। করোনার হাত থেকে রক্ষা পাওয়া আমাদের নৈতিক দায়িত্ব।