করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সচেতনতা বাড়াতে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করেছেন নৌবাহিনীর সদস্যরা। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এছাড়াও রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানা।
এছাড়া কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন নৌবাহিনীর সদস্যরা। এসময় মসজিদগুলোতে যাতে অতিরিক্ত জনসমাবেশ না হয়, তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, দেশব্যাপী সংক্রমিত করোনাভাইরাস মোকাবিলায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ওষধ ছিটানো, চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। তাছাড়া জনসমাগম পরিহার করে স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।