শরীরে সরাসরি জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ

সাধারণ মানুষের ওপর জীবাণুনাশক ছিটিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা (ছবি সংগৃহীত)শরীরে সরাসরি জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী দেশের সব সিভিল সার্জনের কাছে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছেন।

গত ১৬ এপ্রিল দেওয়া লিখিত নির্দেশনায় বলা হয়, বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকাতে সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডারের (হাইপোক্লোরাইড) দ্রবণ ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ মুখের জন্য ক্ষতিকর।

এগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিদ্ধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।