জানা গেছে, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও উড়োজাহাজের আসনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় জটিলতা দেখা দেয়। পরে জটিলতা কাটিয়ে ৩০১ জন মার্কিন নাগরিক নিয়ে রাতে ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা ছাড়েন ১৫৪ জন তুরস্কের নাগরিক এবং ২৬৪ জন ব্রিটিশ নাগরিক।
এছাড়া গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক ঢাকা ত্যাগ করেছেন।পাশাপাশি জার্মান, জাপান, মালয়েশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ত্যাগ করেছেন।