জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তির বছরে এই সংকটময় মুহূর্তে সংস্থাটির বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাইকেল জ্যাকসনের ‘হিল দি ওয়ার্ল্ড’ সংগীতের মাধ্যমে বৈশ্বিক প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে এতে অংশ নিয়েছেন।
যেসব ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী পৃথিবীকে করোনামুক্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশে এ সংগীতটি উৎসর্গ করা হয়েছে। এছাড়া এ সংগীতের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় সলিডারিটি রেসপন্স ফাণ্ডে অনুদান প্রদানকে উৎসাহিত করা হয়েছে।