সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু

অগ্নিদগ্ধ

পল্টনে একটি সেলুনের এসি বিস্ফোরিত হয়ে দ্বগ্ধ হওয়া তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে একজন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, শুক্রবার রাতে মারা যান কাস্টমার রাসেল (২৮) ও শনিবার সকালে মারা যান পথচারী শাহ আলম (৫০)। চিকিৎসাধীন রয়েছেন মালিক আবুল কালাম (৩৫)।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পল্টন থানাধীন ৪৪ নম্বর নয়া পল্টন ‘স্টাইল জোন’ সেলুনে রাত পৌনে নয়টার দিকে এসির বিস্ফোরণ ঘটে। এতে সেলুন মালিকসহ তিন জন দ্বগ্ধ হন।

লকডাউন পরিস্থিতির মধ্যেও সেলুনটি গোপনে খোলা রাখা ছিল বলে জানান পল্টন থানার এসআই কাজী আশরাফুল হক।