নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে দীপু (২০) নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনজার্চ মোজাম্মেল হক।

আহতের বাবা মো. মানিক জানান, তার ছেলে দীপু নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় মামাত ভাই সুমনের দোকানে কাজ করতেন। নতুন কাপড়ের চালান এসেছে শুনে দীপু রাতে দোকানে যান। কিন্তু কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। পুলিশও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারেনি।

আহত দীপু আজিমপুর ৩ নং বিডিআর গেট এলাকায় বাসিন্দা।

/এআরআর/এসএম/